শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

এবার সৌদিতে জামাতে তারাবির নামাজও স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের কারণে পবিত্র রমজান মাসে মসজিদে জামাতে তারাবি নামাজ আদায় স্থগিত করেছে সৌদি আরব। রোববার দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানায়।

সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আল শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিত করা। সর্বমহান আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করি তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করে নেন। আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করবো।

এছাড়া কারো জানাযায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনাও দেয়া হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, গণ জমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

মরণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত চার হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD