শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

এবার স্বর্ণের দাম আকাশচুম্বি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : টানা কয়েক দফায় দাম বাড়ার পর এবার মহামারী করোনার উদ্ভূত পরিস্থিতির মধ্যেও স্বর্ণের দাম বেড়ে আকাশচুম্বি হয়েছে। দেশের বাজারে সব মানের স্বর্ণ প্রতি ভরিতে ২৯১৬ টাকা বেড়েছে; যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজুস নির্ধারিত স্বর্ণের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম পড়বে ৭২ হাজার ৭৮৩ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৮৬৭ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ কিনতে প্রতি ভরির দাম হবে ৬৯ হাজার ৬৩৪ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭১৮ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ কিনতে দাম পড়বে প্রতি ভরি ৬০ হাজার ৮৮৬ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি কিনতে হবে ৫০ হাজার ৫৬৩ টাকায়; যা বৃহস্পতিবার পর্যন্ত এ মানের স্বর্ণের প্রতি ভরির দাম হচ্ছে ৪৭ হাজার ৫৮৯ টাকা।

এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD