শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ আরও দ্রুত সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা চতুর্থ সপ্তাহের মতো কমলো।

শুক্রবার (২৬ জুন) স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২ দশমিক ৭৭ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ১৭ দশমিক ৩০ ডলারে।

সপ্তাহজুড়ে সোনার দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। বুধবার ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, ফেডের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা মার্কিন ডলারকে আরও শক্তিশালী করেছে। ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা দাম কমার অন্যতম কারণ।

বিনিয়োগ প্রতিষ্ঠান ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ফেডের কঠোর অবস্থানকে ঘিরে বাজারে দ্রুত মূল্য সমন্বয়ের ফলে মার্কিন ডলারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে, যা সোনার দামে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, জানুয়ারির শেষ দিকে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছানোর পর থেকে সোনার যে দীর্ঘমেয়াদি সংশোধন শুরু হয়েছে, তা ভবিষ্যতে প্রতি আউন্স ৩ হাজার ৪০০ ডলার পর্যন্ত নেমে যেতে পারে।

চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল। এরপর থেকে দাম প্রায় ২৯ শতাংশ কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে এবং স্বর্ণের দাম ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ স্তরের নিচে নেমে যায়, তাহলে তা দ্রুত ৩ হাজার ৮০০ ডলার এমনকি ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত নামতে পারে। এতে সাম্প্রতিক সময়ে স্বর্ণের বাজারে দেখা দেওয়া অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD