বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ওয়াসা এমডির বিরুদ্ধে অভিযোগ দিয়ে পদ হারালেন চেয়ারম্যান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন সংস্থাটির বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। অভিযোগ দেওয়ার পর এবার উল্টো তাকেই চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২১ মে) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন সই করা এক প্রজ্ঞাপনে গোলাম মোস্তফাকে সরিয়ে বোর্ডের সদস্যদের মধ্যে একজনকে চেয়ারম্যান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্যে সুজিত কুমার বালাকে বোর্ড চেয়ারম্যান নিয়োগ করা হলো। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

জানা গেছে, গত অক্টোবরে গোলাম মোস্তফার চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় দায়িত্ব পালন করছিলেন তিনি। এরই মধ্যে ওয়াসা এমডির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার চারদিনের মাথায় তাকেই অপসারণ করা হলো।

গত ১৭ মে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন গোলাম মোস্তফা। চার পৃষ্ঠার ওই অভিযোগপত্রে তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD