বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

কচুরিপানার ভেতর মিলল সিএনজি চালকের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারে মোস্তফাপুর এলাকার একটি দিঘীর কচুরিপানার ভেতর থেকে সিএনজি চালক হোসেন মিয়া (২২)’র লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ওই চালক গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। হোসেন মিয়া ব্রাম্মণবাড়িয়া জেলার সরইল এলাকার গাঘরাজুর গ্রামের লায়েছ মিয়ার ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকায় বসবাস করে আসছিলেন।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাউরঘড়িয়া সুলতান দিঘী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী দিঘীতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছিনুল বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট হোসেন মিয়া (২২) মৌলভীবাজার থ ১২-৯১৫৭ তানিম পরিবহন নিয়ে তার ভাড়াটিয়া বাসা হতে সন্ধ্যার দিকে সিএনজি অটোরিকশার মালিক সুমন আহম খিদুর (পশ্চিম মোস্তপুর)-এর গ্যারেজে গাড়ি রাখার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ৯টার দিকে তার মালিক সুমন সিএনজি অটোরিকশা ড্রাইভারকে ফোন দিলে সে জানান, কুসুমবাগ পয়েন্ট আছে। তারপর থেকে আর যোগাযোগ হয় নাই।

আজ শুক্রবার সকাল ৭টা পর্যন্ত মোবাইলে রিং হয়েছে কিন্তু রিসিভ করে নাই। এরপরে মোবাইল বন্ধ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD