রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

‘ক’জন উপদেষ্টা-ডিপস্টেট মিলে বিএনপিকে নির্বাচিত ঘোষণা করেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
‘ক’জন উপদেষ্টা-ডিপস্টেট মিলে বিএনপিকে নির্বাচিত ঘোষণা করেছে

আল্লাহভীরু নেতৃত্ব দেশ পরিচালনার সুযোগ পেলে দেশে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ আল্লাহভীরু নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করলেও অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা ও ডিপস্টেট (প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসর) যৌথভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের ভোট চুরি করে বিএনপিকে নির্বাচিত ঘোষণা করেছে।

ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাখার উদ্যোগে আজ (মঙ্গলবার) বিএমইউ-এর চিকিৎসকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এ ব্লক মিলনায়তনে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল হালিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, রোজা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার অন্যতম একটি মাধ্যম। রোজা মানুষকে আল্লাহর প্রতি ভয় ও বিশ্বাস স্থাপনে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, যারা আল্লাহকে ভয় করে তারা চাঁদাবাজি করতে পারে না, সন্ত্রাস করতে পারে না, দুর্নীতি করে জনগণের সম্পদ বিদেশে পাচার করতে পারে না।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD