বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

করোনায় আক্রান্ত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র স্টাফ নার্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

 

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। আজ কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য নিশ্চিত করেছেন। এ নার্স আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে কোটালীপাড়ায় দুজন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত দুজনকে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজে স্থাপিত আইসোলেশন বেডে রাখা হয়েছে।

ডা. সুশান্ত বৈদ্যের তথ্যমতে, এ পর্যন্ত কোটালীপাড়ায় ৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুজনের করোনা পজিটিভ। প্রথম যে ব্যক্তির করোনা ধরা পড়ে তিনি নারায়ণগঞ্জের একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তাকে আইসোলেশন বেডে নেওয়ার পর এই নার্স সেখানে ডিউটি করেছেন। চিকিৎসকদের ধারণা আক্রান্ত নার্স এই আইসোলেশনে ডিউটি করতে গিয়েই সংক্রমিত হয়েছেন। নার্স আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন স্টাফকে হোম কোয়ারিন্টিনে পাঠানো হয়েছে। এ ছাড়া নার্সের বাড়িটি লকডাউন করে তার পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টিনে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লাইট নিউজ/ফামুরা

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD