বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

করোনায় মারা গেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আবা কিয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আবা কিয়ারি মারা গেছেন। শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের দুটি সূত্র কিয়ারির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।

দারিদ্রপীড়িত আফ্রিকা মহাদেশে করোনার প্রাদুর্ভাব লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটাতে পারে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। ইতোমধ্যে এই মহাদেশে এক হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা।

৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির চিফ অব স্টাফ কিয়ারিকে (৭০) নাইজেরিয়ার অন্যতম ক্ষমতাধর হিসাবে মনে করা হয়। দেশটির শীর্ষ এই কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার আগে ডায়াবেটিস ও অন্যান্য রোগে ভুগছিলেন বলে জানানো হয়েছে।

নাইজেরিয়ায় এখন পর্যন্ত ৪৯৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে মারা গেছেন ১৭ জন।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র গারবা শেহু এক টুইট বার্তায় বলেছেন, প্রেসিডেন্টের দফতর অত্যন্ত দুঃখের সঙ্গে চিফ অব স্টাফ মাল্লাম আবা কিয়ারির মৃত্যু ঘোষণা করছে। কোভিড-১৯ পরীক্ষায় তার ফল পজিটিভ এসেছিল এবং তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শুক্রবার মারা গেছেন তিনি।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতেই কিয়ারিই প্রথম প্রভাবশালী কর্মকর্তা; যিনি করোনার কাছে হার মানলেন। প্রেসিডেন্ট বুহারির গেটকিপার হিসাবে কাজ করতেন তিনি। মোবাইল নির্মাতা কোম্পানি সিমেনসের একটি বৈঠকে যোগ দিতে মার্চের শুরুর দিকে জার্মানিতে নাইজেরিয়ার প্রতিনিধিদলের সেঙ্গ গিয়েছিলেন কিয়ারি।

সেখান থেকে ফেরার পর দেশের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গেও একাধিক বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। নিজের শারীরিক অসুস্থতার তথ্য গোপন রেখে ২০১৭ সালে লন্ডনে পাঁচ মাস চিকিৎসা নেন প্রেসিডেন্টের প্রধান এই নিরাপত্তা কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD