বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

করোনা আক্রান্ত রোগীকে কোনোভাবেই জীবাণুনাশক প্রয়োগ নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

 

সম্প্রতি করোনা আক্রান্ত রোগীর দেহে জীবাণুনাশক দেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এক জীবাণুনাশক সংস্থার কর্তৃপক্ষ করোনা আক্রান্ত রোগীর দেহে জীবাণুনাশক ব্যবহার না করতে সতর্ক করেছেন।

রেকিট বেনকিজার সংস্থার প্রধান বলেন, কোনো পরিস্থিতিতে এ পণ্যগুলো (লাইজল, ডেটল) ইনজেকশন দেওয়া বা খাওয়ানো উচিত নয়।তিনি বলেন, জীবাণুনাশক ঝুঁকিপূর্ণ পদার্থ। এটি খাওয়ালে বিষক্রিয়া হতে পারে। এমনকি এটি ত্বক, চোখ ও শ্বাসযন্ত্রের জন্য বিপজ্জনক হতে পারে।

এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে করোনাভাইরাস বিষয়ক টাস্ক ফোর্সের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প এ পরামর্শ দেন।

ব্রিফিংয়ে এক সরকারি কর্মকর্তা করোনা সম্পর্কিত গবেষণার ফলাফল উপস্থাপন করে বলেন, সূর্যের আলো ও তাপের সংস্পর্শে এসে করোনাভাইরাস দ্রুত দুর্বল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সমীক্ষায় আরও দেখা গেছে, ব্লিচ মাত্র পাঁচ মিনিটের মধ্যে লালা বা শ্বাস প্রশ্বাসের তরলে থাকা ভাইরাসটিকে মেরে ফেলতে পারে। এছাড়াও আইসোপ্রোপাইল অ্যালকোহল আরও দ্রুত এটি মারতে পারে।

ট্রাম্প এর জবাবে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের শরীরে জীবাণুনাশক প্রবেশ করিয়ে করোনাভাইরাসের চিকিৎসা করা যায় কিনা, সেটা দেখার জন্য বলেন।

ইতোমধ্যে ট্রাম্পের এমন মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। চিকিৎসকরাও কটাক্ষ করে নানা ধরনের মন্তব্য করেছেন। বিশেষ করে জীবাণুনাশক এসব সংস্থার প্রধান কর্মকর্তারা অনলাইনে ট্রাম্পের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সতর্ক করে এগুলো ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD