বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

করোনা মহামারি এখনও নিয়ন্ত্রণের বাইরে: ডব্লিউএইচও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

করোনাভাইরাস মহামারির বিস্তার ‘এখনও ত্বরান্বিত’ এবং বেশিরভাগ দেশ এখনও এটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি বলছেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেসাস।

বৃহস্পতিবার (৯ জুলাই) সাপ্তাহিক সদস্য রাষ্ট্রের তথ্য অধিবেশনে বক্তব্যে এ কথা বলেন তিনি।

তেদরোস আধানম গেব্রেসাস বলেন, বিশ্বে করোনাভাইরাসে ১১.৮ মিলিয়নেরও বেশি মানুষ আক্রান্ত। জরিপে দেখা যায়, আক্রান্ত অর্ধেক মানুষ গত ছয় সপ্তাহে শনাক্ত হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ও বৃহত্তর সমাজে এই প্রাদুর্ভাব বিশ্বব্যাপী এবং জাতীয় বৈষম্যকে উন্মোচিত করেছে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৬২৬ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫১ হাজার ৯৭৪ জন মানুষের। এরই মধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭০ লাখ ২৯ হাজার ৪৭০ জন

চীনের উহান শহরে গত বছর ডিসেম্বর থেকে দেখা যাওয়া এই নতুন ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। নতুন ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD