বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন। এ ঘটনায় ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান এ দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। তবে তারা হারবাং এলাকার হতে পারে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ আটক করেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD