বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

কারখানার সেপটিক ট্যাংকে নেমে তিনজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজন নিহত হয়েছেন। সেপটিক ট্যাংকে নামার প্রায় সাত ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয় হয়।

নিহতরা হলেন হলেন- পরিচ্ছন্নতা কর্মী মিঠু (১৬), পোশাক শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান , বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য যান পরিচ্ছন্নতা কর্মী মিঠু। তিনি পটিক ট্যাংকে নামেন। প্রায় দেড় ঘণ্টা পরও তার সাড়াশব্দ না পেয়ে একে একে আরও দুই পোশাক শ্রমিক নেমে পড়েন। পরে তারাও আর ফিরে আসেননি। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তারা সবাই গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD