বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কারাগারে বসে নতুন ব্যবসা করছেন ডেসটিনির এমডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। অর্থপাচারের দুই মামলায় গ্রেপ্তার হন ২০১২ সালে। তার বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিচার চলছে।

গ্রেপ্তারের পর কারাগারে বসেই জুম মিটিং করছেন ডেসটিনির রফিকুল আমিন। প্রতি সপ্তাহেই জুমে এসে দেশ-বিদেশে মিটিং করেন তিনি। পরিচালনা করছেন- নতুন এমএলএম কোম্পানি।

জুম মিটিংয়ের কিছু ভিডিও ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। ২০১২ সালে দুদকের মামলায় গ্রেপ্তারের পর অসুস্থতার অজুহাতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল আমিন।

রফিকুল আদালতে জামিন নেওয়ার চেষ্টা করেছে বেশ কয়েকবার। কিন্তু কোনো আদালতই তাকে জামিন দেননি। তাই বেছে নিয়েছেন অন্যপথ। অসুস্থতার অজুহাতে হাসপাতালে বসেই জুম মিটিংয়ে ব্যবসা গোছাচ্ছেন তিনি। প্রতি সপ্তাহে আসছেন জুম মিটিংয়ে। যোগাযোগ রাখছেন বিদেশেও।

এমনকি কারাগারে বসেই ব্যবসায়ীক অংশীদারদের সঙ্গে নিয়ে ডিটু-কে অ্যাসিসিয়েশন নামে নতুন আরেকটি কোম্পানি গড়ে তুলেছেন রফিকুল আমিন।

জুম মিটিংয়ে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ীক অংশীদার মিটিংয়ের বিষয়টি স্বীকার করেছেন।

কারাগারে বসে আসামির এমন কাণ্ডে হতবাক আইনজীবীরা। আর বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে কারাকর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD