শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু দুঃখজনক: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, তদন্তের মাধ্যমে লেখক মুশতাকের মৃত্যুর রহস্য উন্মোচিত হবে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাদের একথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এসময় কাদের বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমন জরুরি, তেমনি এ আইনের অপপ্রয়োগ যাতে না হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট। সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীনতা মানে এ নয় যে যার মতো যা খুশি বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার থাকবে। অন্যের মতামতকে সম্মান জানানো স্বাধীন মতপ্রকাশের সীমানাভুক্ত। সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এ আইনের ব্যবহার নিয়ে। কোনো ব্যক্তি বা সংস্থা যাতে এ আইনের অপব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা জরুরি। মুশতাক আহমেদের ইস্যুতে একটি কুচক্রীমহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। রোববার থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

যানবাহনে ফিটনেস সনদ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে কাদের আরও বলেন, এক্ষেত্রে সরকার সেবা সহজীকরণ এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যে কোনো সার্কেল অফিস থেকে যানবাহনের ফিটনেস সনদ নেওয়ার সুযোগ করে দিয়েছে।

বিআরটিএতে দালালের দৌরাত্ম্য এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, ‘অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, তাদের সখ্যতায় গড়ে উঠেছে এ চক্র। তাই পরিবহন বিষয়ক যে কোনো অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকের কাজ করতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD