বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পরীমনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে শুক্রবার (১৩ আগস্ট) কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেওয়া হয়েছে। এখানে প্রথমে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে।

দ্বিতীয় দফা রিমান্ড শেষে শুক্রবার পরীমনিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় তাকে প্রিজন ভ্যানে করে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র সুপার (অতিরিক্ত) আব্দুল জলিল জানান, পরীমনিকে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা মহামারিকালে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাকে এখানে ১৪ দিন থাকতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরীমনিকে এ কারাগারে পাঠানো হয়েছে।

গত ৪ আগস্ট রাতে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত পরীমনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরীমনি ছাড়াও এ কারাগারে আছেন মাদক মামলায় গ্রেপ্তার হওয়া মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD