বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

কারাগার থেকে মুক্তি পেলেন নায়িকা একা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী সিমন হাসান একা (৪২)।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা আক্তার এ তথ্য জানান।

গেল ২২ আগস্ট হাতিরঝিলের উলন রোডের বাসায় গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জামিন পান ঢাকাই সিনেমার অভিনেত্রী একা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জামিনের আদেশ দেন।

উল্লেখ্য, গেল ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে একাকে গ্রেপ্তার করে পুলিশ। সেসময় পুলিশ একার বাসায় অভিযান চালিয়ে রুমের বিছানার ওপর থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ৫৫০ মিলিগ্রাম মদ উদ্ধার করে। এ ঘটনায় হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়। এরপর ১ আগস্ট একাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD