শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

কারো মৃত্যুর খবর পেলে যে দোয়া পড়া সুন্নত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪

বড় ধরনের বিপদ হলে অথবা আপনজন বা কারো মৃত্যুর খবর পেলে ধৈর্য ধারণ করা মুমিনের কর্তব্য। ধৈর্যের পাশাপাশি ‘ইন্নালিল্লাহ’ পড়া সুন্নত।

পবিত্র কোরআন ও হাদিসে এটিকে মুমিনের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আপনি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিন যাঁরা বিপদগ্রস্ত হলে বলে,

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৫)

হাদিস: উম্মুল মুমিনিন উম্মে সালামা (রা.) বলেছেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘যখন কোনো বান্দা বিপদে পড়বে এবং নিম্নের দোয়া বলবে-

إنَّا لله وإنَّا إليه راجعونَ، اللهُمَّ أْجُرْني في مُصِيبتِي، وأَخْلِفْ لي خيرًا منها

উচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরান মিনহা।

অর্থ : নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব।

হে আল্লাহ, আপনি আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দিন।

মহান আল্লাহর তাকে তার বিপদের প্রতিদান দেবেন এবং বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দেবেন।’ (মুসলিম, হাদিস : ৯১৮)

মহান আল্লাহ বিপদের সময় ধৈর্য ধারণ করার তাওফিক দিন এবং উত্তম বিনিম দিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD