বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

কাশ্মীরে অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির মরদেহ ঢাকা মেডিকেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের হাউজবোটে অগ্নিকাণ্ড নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। মরদেহ তিনটি ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে দিল্লি থেকে এয়ার ইন্ডিগোর কার্গো বিমানে মরদেহটি তিনটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৬টা দিকে মরদেহ তিনটি কার্টনে করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

যে তিনজন প্রাণ হারিয়েছেন তারা হলেন প্রকৌশলী অনিন্দ্য কৌশল ও ইমন দাশগুপ্ত এবং তাদের বন্ধু ঠিকাদার মাইনুদ্দিন চৌধুরী। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।

জানা গেছে, নিহতদের মধ্যে অনিন্দ্য কৌশল রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ইমন দাশগুপ্ত গণপূর্ত চট্টগ্রাম-২ এর উপবিভাগীয় প্রকৌশলী আর মো. মাইনুদ্দিন ঠিকাদার হিসেবে কর্মরত ছিলেন। অনিন্দ্য কৌশলের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে, ইমন দাশগুপ্তের রাউজানের বিনাজুড়িতে আর মাইনুদ্দিনের বাড়ি রাউজানের কদলপুরে।

তাদের মধ্যে অনিন্দ্য চুয়েটের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের এবং ইমন কুয়েটের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার ভোরে ডাল লেকে প্রথমে একটি হাউজবোটে আগুন লাগে। দ্রুতই তা পাশে নোঙর করে রাখা আরও চারটি বোটে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া পাঁচটি বোটের মধ্যে একটিতে তিন বাংলাদেশি পর্যটক ছিলেন। তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সাতজন আহত হন।

প্রাথমিক তদন্তে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হওয়ার কথা জানান কর্মকর্তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD