মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ আমরা এখন আঞ্চলিক শীর্ষ শক্তি, বৈশ্বিক শক্তিগুলোরও প্রতিদ্বন্দ্বী: ইরান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চিফ হুইপ

কুমিল্লার হোমনায় আরোও একজন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : কুমিল্লার হোমনায় এবার এক ব্র্যাক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিটি উপজেলার দুলালপুর শাখায় ( ক্ষুদ্রঋণ শাখা) কর্মরত ছিলেন । তার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে । তার পিতার নাম মো. মোসলেম উদ্দিন ।

জানা যায়, গত ৪ এপ্রিল আক্রান্ত ব্যক্তি তার গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে সর্দি, কাশি, গলা-ব্যথা ও শ্বাস কষ্ট দেখা দেয় । কিন্ত সে কাউকে কিছু না জানিয়ে গোপনে দুলালপুর বাজারের বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসা করান । অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার বিকালে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুছ ছালাম সিকদার জানান, ওই ব্র্যাক কর্মীর সর্দি, কাশি, গলাব্যথা ও শাশ্ব কষ্ট থাকায় করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল । শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে । তার অবস্থা বেশী ভাল নেই তাই তাকে ঢাকায় রেফার করা হয়েছে ।

এ ঘটনায় শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাপ্তি চাকমা, হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. আবুল কায়েস আকন্দ এর উপস্থিতিতে ব্র্যাক অফিস( দুলালপুর শাখা) লকডাউন করে লাল নিশান টাঙিয়ে দিয়েছে এবং তার সংর্স্পে থাকা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে ।

উল্লেখ এর আগে গত ১১ এপ্রিল উপজেলার দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামে ফাহিমা (৩৫) নামের এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। বর্তমানে ফাহিমা সুস্থ্য আছে।

লাইট নিউজ/ মোহাআর

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD