বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

কুমিল্লায় কাউন্সিলর হত্যা: ৪ নম্বর আসামি সুমন গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

কুমিল্লা ব্যুরো : কুমিল্লায় চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সুমন। তিনি এজাহারভুক্ত ৪ নম্বা আসামি।

বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ কুচাইতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে কাউন্সিলর হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই রুমন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলা আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এসব সন্ত্রাসী বহু মামলার আসামি।

এর আগে গত সোমবার বিকাল সাড়ে ৪টায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গুলিতে তার সহযোগী হরিপদ সাহাও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার জানাজা শেষে তার মরদেহ পাথুরিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়।

সৈয়দ মো. সোহেল (৫২) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন। তার বাড়ি নগরীর সাহাপাড়া এলাকায়। ২০১২ ও ২০১৭ সালে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র ছিলেন। তিনি সুজানগর এলাকার সৈয়দ মো. শাহজাহান মিয়ার ছেলে। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD