বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কোচিংয়ে ২ ছাত্রীর শ্লীলতাহানি, কলেজশিক্ষক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

রাজশাহীতে কোচিংয়ে দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আহাদুজ্জামান নাজিম (৩৭) নামে এক কলেজশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিক্ষক নাজিম রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা। জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের শিক্ষক তিনি।

মহানগরীর মহিষবাথান এলাকায় নাজিমের একটি কোচিং সেন্টার আছে। এটির নাম ‘নাজিম প্রাইভেট সেন্টার’। এখানে গত মঙ্গলবার দশম শ্রেণি পড়ুয়া দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষক নাজিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, আহাদুজ্জামান নাজিম রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক। তবে নিজের কোচিংয়ে তিনি ইংরেজি পড়াতেন। তিনি মাঝে মাঝেই নানা অজুহাতে ছাত্রীদের শরীরে হাত দিতেন। লজ্জায় কেউ কিছু না বলে কোচিংয়ে আসা বন্ধ করে দিত। ঘটনার শিকার সবশেষ দুই শিক্ষার্থীও বিষয়টি চেপে যাচ্ছিল। পরে বিষয়টি পরিবারকে জানানো হলে অভিভাবকরা নাজিমকে ধরে পুলিশে দেন।

এজাহারের বরাত দিয়ে মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে কোচিংয়ে দুই ছাত্রীর শ্লীলতাহানি করেন শিক্ষক নাজিম। ওই দুই ছাত্রীকে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। ওই দুই ছাত্রী তার সঙ্গে না গিয়ে বাড়ি চলে যায়। এরপর ওই দুই ছাত্রী কোচিংয়ে যাওয়া বন্ধ করে। পরে শনিবার এক সহপাঠী ভুক্তভোগী ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের ঘটনাটি সম্পর্কে জানায়। এরপর ওই দুই ছাত্রীর অভিভাবকসহ অন্য অভিভাবকরা শনিবার সন্ধ্যায় কোচিং সেন্টারটি ঘেরাও করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে নাজিমকে থানায় নিয়ে আসে।

এ নিয়ে রাতেই এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে শিক্ষক নাজিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD