সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

কোটচাঁদপুরে একই পরিবারে ৫ জন করোনা আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ঝিনাইদহের কোটচাঁদপুরে একই পরিবারে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন । রবিবার(১৪ জুন) সকালে ঝিনাইদহ সিভিল র্সাজন ডাঃ সেলিনা বেগমের বরাদ দিয়ে বিষয়ঠি নিশ্চিত করেছেন ।

উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ তিনি জানান, উপজেলা কুশনা ইউনিয়নের রঘুনাথ পুর গ্রামের একই পরিবারের ১ জন পুরুষ ও ৪ জন মেয়ে সহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এর আগে তাদেরনমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছিল। রবিবার (১৪জুন)সকালে ওই ৫জনের শরীরে করোনা পজেটিভের রিপোট পায়।

ডাঃরশিদ জানান গত ৩১মে ওই পরিবারের ১জন সদস্য করোনায় আক্রান্ত হন। তিনি ঢাকা থেকে এসেছিলেন বর্তমনে আক্রান্ত রোগিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় করোনা আক্রান্ত ওই বাড়ি লক-ডাউন করা হয়েছে।

লাইট নিউজ/ রাজো

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD