বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

কোটালীপাড়ায় শিশু নির্যাতন;কথিত পল্লী চিকিৎসক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : এক শিশুকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সোলায়মান শাহ (৪০) নামের এক পল্লী চিকিৎসককে। শনিবার দুপুরে বুজুরগোকোনা গ্রামে কথিত চিকিৎসকের চেম্বারে এ নির্যাতনের ঘটনা ঘটে।

সূত্র জানায়, নির্যাতনের শিকার শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। এলার্জির কারণে শিশুকে মা নিয়ে যান পল্লী চিকিৎসকের কাছে। তাকে চেম্বারে অপেক্ষমান রেখে মা বাড়িতে আসলে শিশু নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের কথা শিশু মাকে জানায়।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শিশুর মা বিষয়টি এলাকার লোকজনকে জানালে তারা চিকিৎসক সোলায়মান শাহকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসক অপরাধের কথা স্বীকার করেছেন।

শিশু নির্যাতনের এ ঘটনায় মামলা হয়েছে।

লাইট নিউজ/ফামুরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD