বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কোরবানির মাংস কাটতে গিয়ে শতাধিক আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে পাড়া-মহল্লায় পেশাদার কসাইদের চেয়ে মৌসুমি কসাইদের উপস্থিতিই বেশি। বাড়তি চাহিদার কারণে অনেকেই একদিনের কসাই বনে যান।
এদিকে প্রয়োজনে কিংবা শখের বসেও অনেকে মাংস কাটাকাটিতে হাত লাগান।

অনেক সময় সামান্য অসাবধানতা বা অজ্ঞতার ফলে কোরবানির ঈদ আনন্দও মাটি হয়ে যেতে পারে। মাংস কাটাকাটি করতে গিয়ে হাত-পা কেটে দ্বারস্থ হতে হচ্ছে চিকিৎসকের।

শনিবার (১ আগস্ট) ঈদের দিন শুধুমাত্র ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালেই এমন শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সারা দিনে মাংস কাটতে গিয়ে আহত হয়ে শতাধিক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। যাদের বেশিরভাগই হাতে ও পায়ে ধারালো ছুরি বা দায়ের আঘাত। অনেকের শরীরের বিভিন্নস্থানেও জখমপ্রাপ্ত হয়েছেন। এছাড়া গরুর সিংয়ের আঘাত কিংবা লাথির আঘাতেও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কয়েকজন।

হাত-পা কেটে ফেলা কয়েকজনের পাঁচটি থেকে ১০টি পর্যন্ত সেলাই লেগেছে। তবে কারও ভর্তির প্রয়োজন হয়নি। সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানীর অনেক এলাকা থেকেই লোকজন মাংস কাটাকাটি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে বেশিরভাগ রোগী ছিল যাত্রাবাড়ী, হাজারীবাগ, ধানমন্ডি এলাকার।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা কোরবানির মাংস কাটতে গিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD