সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ফতুল্লায় যুবক খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রবিন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ফতুল্লা থানার মুসলিমনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রবিন নয়া বাজার এলাকার ঈমান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে রবিনের তর্ক হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রবিনকে পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD