বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ক্লিনিকে মডার্নার টিকা বিক্রি, আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় করোনাভাইরাসের টিকা বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে পুলিশ দক্ষিণখান এলাকায় ‘দরিদ্র পরিবার সেবা’ নামের একটি ক্লিনিকে বুধবার অভিযান চালায়। এ সময় বিজয়কৃষ্ণ তালুকদার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

ওই ক্লিনিক এবং অভিযুক্ত ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে মডার্না টিকার ২০টি খালি বক্স ও ২টি টিকার অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।

দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত জানান, উদ্ধারকৃত দুটি অ্যাম্পুলের মধ্যে একটি খালি অবস্থায় ক্লিনিক থেকে এবং আরেকটি আংশিক পূর্ণ অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। টিকার একেকটি বক্সে সাধারণ টিকার ১০টি অ্যাম্পুল থাকে। সে হিসেবে উদ্ধারকৃত বক্সে অন্তত ২০০ অ্যাম্পুল ছিল বলে ধারণা করা হচ্ছে।

আটক বিজয়কৃষ্ণকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিজয়কৃষ্ণ নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD