বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ক্ষুধার্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে: জাতিসংঘ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাস বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আমূল ভেঙ্গে দিচ্ছে। সবকিছু স্থবির। উপার্জনহারা হয়ে হাহাকার করছেন নিম্নবিত্ত মানুষ। দিনের আয়টাই যাদের রাতের খাবার তাদেরকে না খেয়ে থাকতে হচ্ছে। জাতিসংঘ বলেছে, এভাবে দেশে দেশে খাদ্যের যে সঙ্কট তৈরি হচ্ছে তাতে বিশ্বব্যাপী ক্ষুধার্তের সংখ্যা দিগুণ হতে পারে। খবর রয়টার্সের।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের অঙ্গসংস্থা ডব্লিউএফপি (বিশ্ব খাদ্য কর্মসূচি) জানিয়েছে, বর্তমান বিশ্বে ক্ষুধার্ত লোকের সংখ্যা প্রায় ১৩ কোটি। করোনার বাড়বাড়ন্ত চলতে থাকলে শিগগিরই এই সংখ্যা পৌঁছতে পারে ২৬ কোটিতে। দ্বিগুণ হতে যাওয়া এসব ক্ষুধার্ত মানুষের প্রায় সবাই বাস করে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতে। এর মধ্যে যুদ্ধকবলিত দেশগুলোর অবস্থা তো রীতিমতো যাচ্ছেতাই। করোনাভাইরাসের সংক্রমণে এই দেশগুলোতে আরো বিপর্যয়কর অবস্থা তৈরি হতে যাচ্ছে। হু হু করে বাড়ছে ক্ষুধার্ত মানুষ।

এ অবস্থায় ডব্লিউএফপি তাদের নিয়মিত খাদ্য সহায়তা কর্মসূচিকে আরো জোরদার করার ঘোষণা দিয়েছে। কিন্তু উন্নত দেশগুলো যদি অর্থ সহায়তা না করে তবে সংস্থাটির সেই সুযোগও নেই। বর্তমানে ৮০টি দেশের ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দেয় বিশ্ব খাদ্য সংস্থা। যদি দ্বিগুণ মানুষকে এই সহায়তা দিতে হয় তাহলে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন।

বৈশিক এই সঙ্কট সামাল দিতে সব দেশকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামার আহ্বান জানায় সংস্থাটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD