বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

কয়েক সপ্তাহের মধ্যেই আসছে করোনার ভ্যাকসিন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির দাবি, এটি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের সফল পরীক্ষা। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই করোনার এই ভ্যাকসিন বাজারে ছাড়তে চলেছে রাশিয়া।

এরই মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া! রবিবার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাদের তৈরি করোনার ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান।

সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ভ্যাকসিন গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানান, স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। অর্থাৎ ২০ জুলাইয়ের মধ্যেই এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হবেন বিজ্ঞানীরা।

রাশিয়ার গামালি ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই ভ্যাকসিন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অগাস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রুশ বিজ্ঞানীদের তৈরি করোনার ভ্যাকসিন বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাশিয়া।

গামালি ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিনস্টবার্গ দেশটির সংবাদমাধ্যমকে জানান, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সংস্থাটি। তিনি আশা করছেন, খুব শিগগিরই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD