মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত মার্কিন নৌ-অবরোধ সরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী সিলেট থেকে ঢাকা এলেও জায়গা হয়নি মোসাদ্দেকের, খেলবেন বিসিএল উল্টো ‘রথে’ বাফুফে সভা পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

খামেনি বেঁচে আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো জীবিত আছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানা মতে তিনি এখনো বেঁচে আছেন’।

এর কিছুক্ষণ আগেই ইসরায়েলের চ্যানেল ১২ সংবাদমাধ্যম জানায়, তাদের মূল্যায়নে ধারণা করা হচ্ছে যে, শনিবার ইসরায়েলি বিমান হামলায় খামেনি ‘সম্ভবত নিহত’ হয়েছেন।

লাইভ সাক্ষাৎকারে আরাগচি আরও জানান, হামলায় ইরানের দুই কমান্ডার নিহত হয়েছেন।

তবে ইরানি শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবাই বেঁচে আছেন।
তিনি বলেন, সব উচ্চপদস্থ কর্মকর্তা জীবিত আছেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে রয়েছেন। আমরা পরিস্থিতি মোকাবিলা করছি, সবকিছু ঠিক আছে।

শনিবা সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। একই সঙ্গে কাতার, বাহরাইন, আমিরাত, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

বিশেষ করে ইরানের পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় আহত হয়েছে ৬০ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD