শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

খুনের হুমকি পেয়ে মুনিয়ার বোনের জিডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : গুলশানের অভিজাত ফ্ল্যাটে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে মামলার বাদি মুনিয়ার বড় বোন নুসরাত জাহানকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (০১ মে) মামলার বাদী নিজের নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গুলশানের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধারের পর নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলা করেন।

সেই মামলা তুলে নেওয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুসরাত।

জিডিতে তিনি বলেছেন, ওই মামলা প্রত্যাহার করার জন্য আসামি সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে চাপ দিচ্ছে। তাতে সাড়া না দেওয়ায় গত বুধবার থেকে কয়েকটি মোবাইল নম্বর থেকে অনবরত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পাচ্ছেন তিনি।

তার ও তার স্বামীকে ‘গুম-খুন’ করাসহ বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD