বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গরুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

গরুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, গরুর হাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরণের নির্দেশনা দেয়া হবে। হাট পরিচালনা বা এর সাথে সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা ভঙ্গ করলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।
মেয়র তাপস এ সময় স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীকে অবগত করে বলেন, করোনা মহামারী বিবেচনায় নিয়ে এবার গরুর হাটে যাতে করে স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে ইতোমধ্যে আমরা ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে ক’দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সেসব হাটগুলো তদারকি করবে, যাতে করে মহামারী করোনা আরো ছড়াতে না পারে। এছাড়াও, স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডিএসসিসি মেয়র তাপস আরও জানান, অস্থায়ী এ সকল গরুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে এবং গরু কেনা-বেচায় একটি গরু থেকে কতটুক দূরত্বে আরেকটি গরু রাখতে পারবে, সেটাও আমরা চিহ্নিত করে দেব। আর হাটগুলোতে একমুখী চলাচল নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হবে।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র তাপস বলেন, মন্ত্রণালয়ের সাথে কর্পোরেশনের চমৎকার সমন্বয়ের ফলে আমাদের কাজের গতিশীলতাও অনেক বৃদ্ধি পেয়েছে। এই সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ এমদাদুল হক, কর্পোরেশনের আকরামুজ্জামান অন্যান্যদের মধ্যে বৈঠককালীন উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD