সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

গাইবান্ধায় বাসের ধাক্কায় নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠের হাটের সাতারপাড়া বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ মিয়া (২৮) মুসা আলী (২৬) ও সাগর মিয়া (৩২)। তারা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকসিগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই তিন যুবক মোটরসাইকেল যোগে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস তাদেরকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আকাশ মিয়া ও মুসা আলী মারা যান। এ ঘটনায় সাগর মিয়া আহত হলে তাকে উদ্ধার করে গাইবান্ধার আধুনিক হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়াও মারা যান।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD