শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন

গৃহবধূর রহস্যজনক মৃত্যু মায়ের লাশের পাশে কাঁদছিল ১৮ দিনের সন্তান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে ডলি আক্তার (২১) নামে এক গৃহবধূ ১৮ দিনের সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে ওই গৃহবধূর শ্বশুড়বাড়ি এ ঘটনা ঘটে। ডলি আক্তার উপজেলার হিজুলিয়া গ্রামের হযরত আলীর মেয়ে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তার স্বামী যুবলীগ নেতা মহির উদ্দিন(৪০)।

নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় ভাই মো. সানি মিয়ার দাবি, দুই বছর ধরে নির্যাতন করলেও তার বোন সব সহ্য করেছে। আর এখন ১৮ দিনের ছেলে সন্তান রেখে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের শ্বশুড়বাড়ির লোকজন জানিয়েছে, গৃহবধূ সকাল সাড়ে ৮টার দিকে গলায় ফাঁস দিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করেছেন। পরে নবজাতকের কান্নার শব্দ পেয়ে ঘরের ভেতর গিয়ে তারা মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। এরপর থেকে নিহতের স্বামী পলাতক আছেন।

তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সূত্র : কালের কণ্ঠ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD