শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নাদিম মোল্লা (২২) নামে এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাতে তার ‍মৃত্যু হয়। নাদিম মোল্লা উপজেলার বান্ধাবাড়ী গ্রামের ইলিয়াছ মোল্লার ছেলে।

বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, শুনেছি নাদিম মোল্লা কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে তার প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের লোকজন নাদিমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করা হয়েছে।

 

লাইট নিউজ/ফামুরা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD