সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

গোপালগঞ্জের মুকসুদপুরে ভোলানাথ দাস নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে গনপতি মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া তথ্য প্রমাণ না থাকায় ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. অব্বাস উদ্দীন এ রায় ঘোষণা দেন।

বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. শহীদুজ্জামান খান ও অ্যাডভোকেট ফজলুল হক খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত গনপতি মন্ডলের বাড়ি মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামে। তিনি মৃত লক্ষণ মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৫ জুন মহাটালী গ্রামের ভোলানাথ দাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে গণপতি মন্ডল ও তার ২৫ সহযোগী। পরে মারাত্মক আহতাবস্থায় ভোলানাথকে প্রথমে মুকসুদপুর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন তিনি মারা যান।এ ঘটনায় নিহতের ছেলে ঝড়ু দাস বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানীর পর বুধবার বিচারক রায় ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD