বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

গ্রেপ্তারের আগে দ্বিতীয় স্বামীকে যে অনুরোধ করেন পরীমণি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : পরীমণি নায়িকা হওয়ার আগেই দুটি বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্বামী যশোরের কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভ।

পরবর্তীতে পরী আরও বিয়ে করলেও সৌরভের সঙ্গে বিচ্ছেদ হয়নি বলে জানা যায়। একসঙ্গে না থাকলেও মাঝে মাঝে দ্বিতীয় স্বামীর সঙ্গে যোগাযোগ করতেন তিনি। র‍্যাবের হাতে গ্রেপ্তারের আগেও দ্বিতীয় স্বামীর সঙ্গে কথা বলেছিলেন এই নায়িকা।

সেটি ঢাকা বোট ক্লাবে গিয়ে ঝামেলায় জড়ানোর পর। একটি গণমাধ্যমকে সৌরভ জানান, তাকে কিছুদিন আগে ফোন দিয়েছিলেন পরীমণি।

পরীমণি বলেন ‘তিনি যেন কারও কাছে কিছু না বলেন।’

পরীর সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সৌরভ জানান, বিশেষ প্রয়োজনে পরীমণির যদি দরকার হয় তাহলে ফোন দেয়।

এর আগে সৌরভ জানিয়েছিলেন ‘বেপরোয়া জীবন বেছে নেয়ার কারণে তারা ২০১৪ সাল থেকে পৃথক বসবাস করে আসছেন।’

সৌরভ-পরীর আনুষ্ঠানিক আইনগত তালাক হয়নি এখনো। ২০১২ সালের ২৮ এপ্রিল তারা কেশবপুর কাজী অফিসে বিয়ে করেন।

গতকাল চিত্রনায়িকা পরীমণিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে বুধবার (৪ আগস্ট) রাজধানীর বনানীর বাসা থেকে মাদকসহ নায়িকা পরীমণিকে আটক করে র‌্যাব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD