মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

ঘরেই ইস্টার সানডে উৎযাপন করবেন ১০৩ কোটি খ্রিস্টান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের ধ্বংসযজ্ঞের কারণে এ বছর পাল্টে যাচ্ছে ক্যাথোলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উৎযাপনের ধরন। পোপ ফ্রান্সিসের নেতৃত্বে এ বছর প্রায় ১০৩ কোটি ক্যাথোলিক খ্রিস্টান লকডাউনে থেকেই উৎসবটি পালন করবেন।

করোনার কারণে ইতোমধ্যে বিশ্বের বড় বড় চার্চ বন্ধ হয়েছে। ভ্যাটিকেন সিটিতে পোপ ফ্রান্সিসও ভিডিও কলের মাধ্যমে প্রার্থনা আদায় করছেন।

ভ্যাটিকেন সিটি এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে। অনলাইন যোগাযোগ মাধ্যমের সাহায্যে পোপ সবাইকে আশীর্বাদ ও দিক-নির্দেশনা দিচ্ছেন। এ অবস্থাকে তিনি খাচায় বন্দিদশার সঙ্গে তুলনা করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ববাসীকে এ কারাবাসকালীন সময় সৃজনশীলতার মাধ্যমে অতিবাহিত করতে হবে। এ সময় ধর্মীয় কার্যক্রমেও বেশ পরিবর্তন আনতে হবে।

যার কারণে আগামী ১৯ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া ইস্টার সানডেও এবার ভিন্নভাবে পালিত হবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ক্যাথোলিক খ্রিস্টানরা অনলাইনভিত্তিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই এ বছরের ইস্টার সানডে উৎযাপন করবেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখের বেশি মানুষ। ভাইরাসটি কেড়ে নিয়েছে প্রায় ৯৭ হাজার মানুষের প্রাণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD