বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ঘরে মিললো শাশুড়ি পুত্রবধূসহ তিনজনের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাই‌লের ঘাটাই‌লে এক বাসা থেকে শাশুড়ি পুত্রবধূসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকা‌ল ১০টায় উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকার নিজ বা‌ড়ি থে‌কে মর‌দেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ওই এলাকার মৃত হয়রত আলী স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) ও শাহজালাল ইসলাম সোহাগ (৩০)। শাহজালাল কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ মামুন জানান, হা‌মিদপু‌রের খামারপাড়ায় এ বাড়ি থেকে শাশুড়ি, ছে‌লের বউ ও সোহাগ নামে এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। আহত অবস্থায় পাঁচ বছরের শিশু শাফিকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌জনক।

ওসি আজহারুল ইসলাম সরকার জানান, হত‌্যা না আত্মহত‌্যা জানতে ঘটনাস্থ‌লে পুলিশ যাচ্ছে। তদন্তপূর্বক প্রকৃত ঘটনা জানা যা‌বে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD