সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে হত্যা করে পালিয়েছে স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

গাজীপুরে ঘুমন্ত স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন মো. মফিজ (৬০) নামে এক ব্যক্তি।

রোববার (২০ মার্চ) রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)।

ঘাতক মফিজের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। তিনি পেশায় একজন রিকশাচালক।

নিহত রহিমার স্বজনরা জানান, কিছুদিন ধরে মফিজ ও রহিমার মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। অনেক সময় মফিজ রহিমাকে মারধরও করতো। রোববার সন্ধ্যার পরেই বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে পড়লে রাত পৌনে ১টার দিকে মফিজ তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় ছেলে রোকন ঘুম থেকে উঠে পড়লে তাকেও কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যার পর বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যান মফিজ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামী মফিজকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD