মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

ঘুরতে যাওয়ার টাকা কোথায় পান, জানালেন প্রভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন জগতে তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তরা বরাবরই কৌতূহলী হন। সামাজিক মাধ্যমে তারকারাও নিজেদের জীবনের বড় একটা অংশ অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তারা কোথায় ভ্রমণে যান, কীভাবে অবসর সময় কাটান–সেসব নিয়ে অনেক ছবি-ভিডিও-রিলস শেয়ার করেন তারকারা। আর এসব কনটেন্ট দেখে নিন্দুকরা তারকাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

বিষয়টি নিয়ে নীরব না থেকে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও একটি পেজে তিনি এখন সক্রিয় এবং সেখানে তার ভ্রমণের কিছু ভিডিও শেয়ার করছেন।

তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি তো একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুইজনই ওয়ার্কিং মানে আমার ওয়ার্কিং প্যারেন্টস।’

নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই সত্যি বলতে এসব আসে। কোন কিছুই, কোন অ্যাচিভমেন্টকেই ওরা আসলে একটু সুন্দর ভালো করে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।’

তার কথায়, ‘আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরও বেশি করে দেখাব, যাতে করে কারও মনে না হয় যে, অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD