বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে ‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন

চট্টগ্রামে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাবা একই এলাকার মোস্তফা (৫৮), তার স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০) ও ছেলে আহমদ হোসেন (২২)।

এ ঘটনায় নিহত মোস্তফার আরেক ছেলে সাদ্দামকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বাবা-মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।

জোড়াগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে।

তবে তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD