বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

চট্টগ্রামে নতুন করে ৫৬ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রামে নতুন করে ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। এ সময়ে করোনাক্রান্ত কারও মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, রোববার চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭২২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ৫৬ করোনার ভাইরাসবাহকের মধ্যে শহরের বাসিন্দা ৪৮ জন এবং গ্রামের ৮ জন। ফলে জেলায় মোট সংক্রমিত বেড়ে এখন ১৮ হাজার ৬৯৫ জন। খবর বাসসের।

ল্যাবভিত্তিক হিসেবে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮টিতে করোনার জীবাণু পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন করোনাক্রান্ত বলে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৪ জনের নমুনার মধ্যে ১৭ জন পজিটিভ শনাক্ত হন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৫ নমুনা পরীক্ষায় তিনজন করোনার ভাইরাসবাহক বলে জানা যায়।

নগরীর বেসরকারি তিন পরীক্ষাগারের মধ্যে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে গতকাল কোনো নমুনা পরীক্ষা হয়নি। অবশিষ্ট দুটির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০টি এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় যথাক্রমে ১২ জন ও একজনকে করোনাভাইরাসে সংক্রমিত বলে জানানো হয়।

এদিন চট্টগ্রামের ১৮টি নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় এর কোনোটিতে সংক্রমণ ধরা পড়েনি।

এদিকে সারা দেশে সংক্রমণের হার না বাড়লেও চট্টগ্রামে এক সপ্তাহের মধ্যে সোমবারের হার ছিল সবচেয়ে বেশি। সারাদেশে ১০ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৭৫ জন পজিটিভ শনাক্ত হন। সংক্রমণ হার ১১ দশমিক ১৮ শতাংশ।

অন্যদিকে গত বৃহস্পতিবারের নমুনায় চট্টগ্রামে নতুন ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত এবং সংক্রমণ হার সপ্তাহের সর্বোচ্চ ৭ দশমিক ৪৪ শতাংশ। রোববার এ হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD