সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে সন্ধ্যার পর থেকে দোকানপাট বন্ধের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুষের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। আজ শুক্রবার (২ এপ্রিল) তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। শুক্রবার চট্টগ্রামে একদিনে সবচেয়ে বেশি ৫১৮ জন শনাক্ত হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD