রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের ধুইল্যা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নুরুল ইসলাম ধুইল্যপাড়ার বাসিন্দা মকবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নুরুল ইসলামের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় ঘর ফাঁকা থাকায় পাশের বাড়ির ৯ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। তবে শিশুটিকে ডেকে নিয়ে যাওয়ার সময় পাশের বাড়ির আরেক নারী খেয়াল করে তাৎক্ষণিক শিশুটির স্বজনদের জানায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

নুরুল ইসলাম শিশুটির আত্মীয় হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার পাশাপাশি মীমাংসা করার উদ্দেশ্যে তাকে ছেড়ে দেওয়া হয়। একপর্যায়ে সোমবার রাতে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘শিশু ধর্ষণ ঘটনাটি স্পর্শকাতর। ঘটনা জানার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত নুরুল ইসলামকে আটকের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD