বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চবিতে অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে প্রশাসন কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ
দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD