বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

চাকরি হারাতে পারেন আমেরিকান এয়ারলাইন্সের ১৯ হাজার কর্মী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

আগামী অক্টোবরের মধ্যে চাকরি হারাতে পারেন মার্কিন বিমান পরিবহন সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের ১৯ হাজার কর্মী। বুধবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বিবিসিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের চাকরীচ্যুত হওয়া থেকে বাঁচাতে করোনার শুরু থেকেই সরকারিভাবে বিশাল পরিমাণ প্রণোদনা পেতো আমেরিকান এয়ারলাইন্স। আর শেষ হতে যাছে সরকারি এই অর্থ সহায়তা। সংস্থাটি বলছে সরকারি প্রণোদনার মেয়াদ না বাড়লে চলতি বছরের অক্টোবরের ছাঁটাই করতে হবে সংস্থাটির ৩০ শতাংশ কর্মী।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মত বিপাকে পড়েছে বিশ্বের বিমান পরিবহন সংস্থাগুলো। কস্ট কাটিংয়ের জন্য কর্মী ছাঁটাইয়ের পথ বেঁছে নিয়েছে সংস্থাগুলো। করোনার শুরুতে মার্চ থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন আমেরিকান এয়ারলাইন্সের প্রায় ১২ হাজার ৫০০ কর্মী। এনিয়ে সংস্থাটি হারালো প্রায় ৪৩ হাজার কর্মী।

মহামারী করোনাভাইরাসের কারণে যাত্রী সংকটে বিশ্বজুড়ে বিমান পরিবহন সংস্থাগুলো। আর তাই চলতি বছর ৮ হাজার ৪০০ কোটি ডলার লোকসানের মুখে পড়বে সতর্কতা জারির মধ্যে এমন ঘোষণা আসছে একের পর এক। এমনটাই জানানো হয়েছে বিবিসির প্রতিবেদন।

আমেরিকান এয়ারলাইন্স এর প্রধান নির্বাহী ডগ পার্কার এবং প্রেসিডেন্ট রবার্ট ইসোম কর্মীদের দেওয়া এক বার্তায় লিখেছেন, ‘যেকোনো পরিস্থিতিতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতে চলমান এই সংকট থেকে নীতি নির্ধারকরা উত্তরণের কোনো পথ হয়তো নাও পেতে পারেন। তবে বছরের শেষ তিন মাসে সক্ষমতার অর্ধেক ফ্লাইট পরিচালনা করার প্রত্যাশা করা যাচ্ছে’।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD