সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

চামড়া সংরক্ষণে বিভাগীয় শহরে হবে আধুনিক স্লটার হাউজ : বাণিজ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
চামড়া সংরক্ষণে বিভাগীয় শহরে হবে আধুনিক স্লটার হাউজ : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনে চামড়া খাতকে পরিকল্পনামাফিক প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে স্লটার হাউজ নির্মাণ করা হবে।

এসব স্লটার হাউজে পশু জবাই, চামড়া ছাড়ানো ও মাংস কেটে গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে পেশাগত দক্ষতা ও কম খরচে। এর মাধ্যমে জবাইকৃত চামড়ার শতভাগ সংরক্ষণ সম্ভব হবে এবং শহরে পশু জবাইজনিত বর্জ্যও কমবে বলে জানান তিনি।

রোববার (৩১ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, এ পর্যন্ত ৫৬ লাখ ৫০ হাজারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে, যা সরকারের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এরপরও আরও কিছু চামড়া সংরক্ষণের আশা রয়েছে।

বাণিজ্য মন্ত্রী বলেন, যারা পরবর্তী ধাপে চামড়া কিনবেন, তাদের ক্রয় কার্যক্রমে স্লথগতি দেখা গেলে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে।

চামড়া সংরক্ষণ নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টি না দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে যে পরিমাণ চামড়া সংরক্ষণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এর বেশি চিন্তা করলে সেটা শোকরের পর্যায়ে পড়ে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD