বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চামড়ার দাম পাওয়া যাচ্ছে না, বিনামূল্যে সংগ্রহ করা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২

কোরবানি শেষে বিভিন্ন স্থান থেকে কম মূল্যে চামড়া সংগ্রহ করেছেন মৌসুমি ও সাধারণ ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন ধর্মীয় সংগঠন ও এতিমখানা বিনামূল্যে চামড়া সংগ্রহ করেছেন।

আগের মতো চামড়ার দাম নেই। তাই চামড়া নিয়েও তেমন আগ্রহ ছিল না মানুষের। এর পরেও গরুর আর মহিষের চামড়া কিছুটা বিক্রি হলেও ছাগলের মাংস বিনামূল্যেই সংগ্রহ করেছেন অনেকেই।

গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যরা বিভিন্ন স্থান থেকে গরু মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করেছেন। অনেকেই তাদের বিনামূল্যে চামড়া দিয়েছেন।

তারা বলছেন, বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করেছি। চামড়া দাম কম হওয়ায় অনেকেই আমাদের বিনামূল্যে দান করে দিয়েছেন। সে চামড়াগুলো আমরা লবণ দিয়ে সংরক্ষণ করে পরে আড়তদারদের কাছে বিক্রি করবো।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি এবার কোরবানির দিন মহানগরের বাইরে থেকে আসা কাঁচা চামড়া কিনছে না। আড়তদাররা উপজেলার মৌসুমি ব্যবসায়ী এবং মাদরাসা-এতিমখানা কর্তৃপক্ষের নিজ উদ্যোগে কাঁচা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করে পরবর্তীতে কেনার কথা জানিয়েছেন।

কোরবানির পর দুপুর থেকে নগরীর মুরাদপুর, বিবিরহাট, আতুরার ডিপো, বহদ্দারহাট, চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় সংগ্রহ করা কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমি সংগ্রহকারীরা। বিভিন্ন সড়কে জমছে কাঁচা চামড়ার স্তূপ।

প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে সরকার। লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা। বকরির চামড়ার দর ১২ থেকে ১৪ টাকা।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, “কিছু চামড়া এসেছে। সরকার নির্ধারিত দামেই চামড়া কেনা হচ্ছে। প্রথম দিন শুধু শহরের ভেতরে যেসব পশু কোরবানি হয়েছে সেগুলোর চামড়া আমরা কিনব। গরমের কারণে চামড়া ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে। তাই লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণ করে রাখা জরুরি।

এবারের ঈদুল আজহায় চট্টগ্রামে গরু, ছাগল, মহিষ মিলিয়ে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে তিন থেকে চার লাখ।

বাকলিয়া এলাকায় চামড়া সংগ্রহ করতে গাউসিয়া কমিটির সদস্য আসাদুল্লাহ বলেন, চামড়ার দাম নেই। তাই অনেকেই বিনামূল্যে আমাদেরকে দিচ্ছেন। আবার অনেকেই এতিমখানার জন্য দান করছেন।

ভিন্নবার্তা/এমএসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD