রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা চীনের পারমাণবিক প্রতিরোধ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব: রয়টার্স ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, জানাল পাকিস্তান ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

চার মাস পর খুলেছে ল্যুভর মিউজিয়াম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

মহামারির কারণে চার মাস বন্ধ থাকার পর খুলে গেলো ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম। সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় চালু হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘরটি। প্রথম দিনই পা রাখেন সাড়ে ৭ হাজার দর্শনার্থী।

যা গেলো গ্রীষ্মের তুলনায় ৩০ শতাংশেরও কম। বেশিরভাগই ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক।

ভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। আগেই অনলাইনে টিকেট বুক করতে হয়েছে দর্শনার্থীদের। ১১ বছর ও এর বেশি বয়সীদের জন্য জাদুঘর ভ্রমণের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশপথে এবং লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম- মোনালিসার সামনে দর্শনার্থীদের দাঁড়াতে হচ্ছে এক মিটার দূরত্ব বজায় রেখে।

উল্লেখ্য, ১৩ মার্চ থেকে বন্ধ থাকায় এক কোটি ইউরো ক্ষতি গুণেছে ল্যুভর কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD