সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

চালকের আসনে মেয়র পেছনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুর এলাকার উন্নয়ন কাজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দেখাতে গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম নিজ মোটরসাইকেল চড়িয়ে ঘুরলেন। গাজীপুর মহানগরজুড়ে প্রায় ৮০০ কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলমান। এসব কাজের গতি ও কাজের গুণগত মান কেমন হচ্ছে তা মন্ত্রীকে দেখানই ছিল মেয়রের মূল উদ্দেশ। বর্ষা মৌসুমের আগে যেন ড্রেনের কাজ শেষ হয় তা মোটরসাইকেলে ঘুরে সংশ্লিষ্ট ঠিকাদারদের অবহিত করেন।

গাজীপুরের উন্নয়ন কাজ দেখতে কিছুদিন আগে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সেখানে যান। মন্ত্রীকে নিয়ে নগরীর নির্মাণাধীন বিভিন্ন রাস্তা ঘুরে দেখান। এসব উন্নয়নকাজ দেখে মন্ত্রী মেয়র মো. জাহাঙ্গীর আলমের প্রশংসা করেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) মেয়র নিজে মোটরসাইকেল চালিয়ে মোজাম্মেল হককে নিয়ে গাজীপুরের বিভিন্ন রাস্তা (কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন ওয়ার্ড) ঘুরিয়ে দেখান। সামনে চালকের আসনে মেয়র আর পেছনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বসে আছেন—এমন দৃশ্য দেখে নগরবাসী উৎফুল্ল হয়ে ওঠেন। মন্ত্রী ও মেয়রকে এভাবেই মোটরসাইকেলে দেখে নগরবাসী ও স্থানীয়রা অভিবাদন জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে মেয়রের ছুটে চলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এভাবে উন্নয়নকাজ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের এটি নির্বাচনী এলাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD